Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জাতীয় সংসদে জানিয়েছেন, সংবাদপত্র ও টেলিভিশনের আদলে পরিচালিত হলেও প্রোপাগান্ডা ও অপতথ্য ছড়ানো ১৬টি ওয়েবসাইট, ৩০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টি এক্স অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে। সোমবার বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, গুজব ও অপতথ্য মোকাবিলায় ফ্যাক্টচেকিং, সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার এবং তথ্য যাচাই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ‘বাংলাফ্যাক্ট’ কার্যক্রমের মাধ্যমে এখন পর্যন্ত ৭৮৩টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, যার মধ্যে ২২৯টি বর্তমান সরকারের সময়ে।

২০২৪ সালের অক্টোবর থেকে জুন পর্যন্ত পিআইবি ৬৪ জেলায় ১২৩টি প্রশিক্ষণ আয়োজন করে ৫,৯৭৭ জন সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছে। গণমাধ্যমকর্মীদের সহায়তায় শিগগিরই ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে বলে মন্ত্রী জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।