Web Analytics

কারাকাসে মার্কিন হামলা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে বেড়ে যাওয়া উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে স্পেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে পরিস্থিতি শান্ত রাখতে ভূমিকা রাখার প্রস্তুতির কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, স্পেন ২০২৪ সালের ২৮ জুলাই অনুষ্ঠিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেয়নি। ওই নির্বাচনে জাতীয় নির্বাচন কাউন্সিল নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করলেও বিরোধীরা ফল প্রত্যাখ্যান করে। নির্বাচনের পর বিরোধী প্রার্থী গনসালেজ উরুতিয়া দেশ ছেড়ে মাদ্রিদে আশ্রয় নেন।

স্পেন জানিয়েছে, রাজনৈতিক কারণে দেশ ছাড়তে বাধ্য হওয়া হাজার হাজার ভেনেজুয়েলানকে তারা ইতোমধ্যে আশ্রয় দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। পাশাপাশি ভেনেজুয়েলার জন্য একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে সহায়তা করতে তারা প্রস্তুত।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।