Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে অসন্তোষ ও দুঃখ প্রকাশ করেছে ইরান। বুধবার ঢাকায় ইরান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী বলেন, মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ থেকে আগ্রাসনের সরাসরি নিন্দা আশা করেছিল তেহরান, কিন্তু বাংলাদেশ কেবল উদ্বেগ প্রকাশ করেছে।

রাষ্ট্রদূত জানান, পাকিস্তান, তুরস্ক ও স্পেনের মতো দেশগুলো সরাসরি নিন্দা জানালেও বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে নরম। ইরান এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি দেবে না, তবে তিনি ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বিষয়টি ব্যক্তিগতভাবে তুলবেন। তিনি আরও বলেন, ইরান কোনো মুসলিম দেশে হামলা করছে না, বরং মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে এবং আরব দেশগুলো কেন এসব ঘাঁটি স্থাপনের অনুমতি দিচ্ছে, তা প্রশ্নবিদ্ধ।

ক্ষোভ থাকা সত্ত্বেও রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের ইচ্ছা প্রকাশ করেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানান। এছাড়া ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।