Web Analytics

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার, ২৬ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। ২৮ নভেম্বর পর্যন্ত চলা এ আয়োজনের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রসংলগ্ন স্থানে আয়োজিত মেলা ও সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন সকাল সাড়ে ৯টায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সেখানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও সংশ্লিষ্ট সচিব উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সেরা খামারি ও উদ্ভাবকদের হাতে পুরস্কার তুলে দেবেন।

মেলায় আধুনিক প্রযুক্তি, নতুন উদ্ভাবন ও গবেষণা প্রদর্শিত হবে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, উদ্যোক্তা ও খামারিরা অংশ নেবেন। আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হবে, যার মধ্যে আটটি স্বর্ণ ও ১৫টি রৌপ্য পদক। মন্ত্রীর তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরে খাতটির জিডিপিতে অবদান ১.৮১ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে অবদান ১৬.৫৬ শতাংশ।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।