Web Analytics

থাইল্যান্ড ও ইরানের কূটনৈতিক যোগাযোগের পর ইরানের অনুমতিতে একটি থাই তেলবাহী জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি পার হয়েছে বলে জানিয়েছে ব্যাংচাক করপোরেশন। প্রতিষ্ঠানটি জানায়, দুই দেশের আলোচনার পর জাহাজটি কোনো বাধা ছাড়াই গুরুত্বপূর্ণ এই নৌপথ অতিক্রম করেছে।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেট সাংবাদিকদের বলেন, তিনি ইরানের কাছে অনুরোধ করেছিলেন যেন থাই জাহাজগুলো প্রণালি দিয়ে চলাচলের সময় নিরাপত্তা পায়। তিনি আরও জানান, ইরান ইতিবাচক সাড়া দিয়ে বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে এবং কোন কোন জাহাজ এই পথ ব্যবহার করবে তা জানতে চেয়েছে।

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার পর এই নৌপথ কার্যত বন্ধ হয়ে পড়ে। তবে ইরানের সম্মতিতে সীমিত পরিসরে কিছু ট্যাংকার চলাচল শুরু হয়েছে বলে জানা গেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।