Web Analytics

দীর্ঘ সাড়ে তিন মাস আটকে থাকার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে জাহাজটি প্রণালি পার হয় বলে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রুসহ জাহাজটি নিরাপদে পার হয়েছে বলে অতিরিক্ত চিফ অফিসার প্রণয় সাহাও বার্তায় জানিয়েছেন।

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে জাহাজটি পারস্য উপসাগরে আটকে ছিল। এর আগে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পণ্য খালাসের সময় কাছাকাছি এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানলে নাবিকরা অল্পের জন্য রক্ষা পান। প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রার প্রস্তুতি থাকলেও হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় জাহাজটি বারবার যাত্রা শুরু করতে ব্যর্থ হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও বিএসসির একাধিক প্রচেষ্টার পর চতুর্থবারের চেষ্টায় জাহাজটি সফলভাবে প্রণালি অতিক্রম করে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে বাংকারিং ও প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।