Web Analytics

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ৪৬ বস্তা সরকারি চাল কালোবাজারির উদ্দেশে মজুত রাখার অভিযোগে জব্দ করেছে র‍্যাব-১৪। মঙ্গলবার (১২ মে) বিকেলে সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় অভিযুক্ত চাল ব্যবসায়ী সাজেল পালিয়ে যান। জব্দ করা চালের পরিমাণ প্রায় ১ হাজার ৩৮০ কেজি, যা পরে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সাজেলের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জব্দ চালের মধ্যে খাদ্য অধিদপ্তরের ৩০ কেজির ৪০ বস্তা ও খোলা অবস্থায় ছয় বস্তা চাল ছিল।

র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার করা সরকারি চাল ও খালি বস্তা থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।