Web Analytics

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য শিক্ষাখাতে ৪৯ হাজার ৪০০ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন, যার ফলে মোট বরাদ্দ দাঁড়াবে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা, যা জিডিপির ২ শতাংশ। বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় তিনি বলেন, দীর্ঘ সময়ের অব্যবস্থার পর শিক্ষা খাত পুনর্গঠন এখন জাতীয় অগ্রাধিকার। গত অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা, যা জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ।

অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার শিক্ষাক্রমে নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ ও নেতৃত্বগুণ বিকাশে কাজ করছে। ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা চালু, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা এবং বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা অব্যাহত থাকবে।

প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর শিক্ষা ব্যবস্থার জন্য “ওয়ান টিচার, ওয়ান ট্যাব”, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও বিনামূল্যে ওয়াই-ফাই সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার আগামী বছরগুলোতে শিক্ষাখাতে বিনিয়োগ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।