Web Analytics

নতুন এক গবেষণায় দেখা গেছে, হৃৎস্বাস্থ্যের জন্য পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিশ্বজুড়ে বহু মানুষ অজান্তেই এর ঘাটতিতে ভুগছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে বড় ধরনের হৃদ্‌রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। গবেষণার তথ্য অনুযায়ী, পর্যাপ্ত পটাশিয়াম গ্রহণ স্ট্রোকের ঝুঁকি ২০ শতাংশ এবং হৃদ্‌রোগের ঝুঁকি ২৪ শতাংশ পর্যন্ত কমাতে পারে।

বিশেষজ্ঞরা বলেছেন, যেসব জনগোষ্ঠীতে অতিরিক্ত লবণ গ্রহণের প্রবণতা বেশি, তাদের জন্য পটাশিয়াম বিশেষভাবে জরুরি। তারা সতর্ক করেছেন যে, কোটি কোটি মানুষ জানেই না যে তারা পটাশিয়ামের ঘাটতিতে ভুগছে, যা হার্ট অ্যাটাক, স্ট্রোক ও অন্যান্য জটিলতার ঝুঁকি বাড়ায়। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সচেতনতার অভাব এই সমস্যা আরও বাড়িয়ে তুলছে।

টিসাইড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন ইয়াং বলেন, আধুনিক খাদ্যাভ্যাস পটাশিয়ামের মাত্রা কমিয়ে দিচ্ছে। পটাশিয়াম স্নায়ু সংকেত, পেশির সংকোচন, হৃৎস্পন্দন ও রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। সামান্য ঘাটতিতেও পেশিতে টান, কোষ্ঠকাঠিন্য ও মাথাব্যথা দেখা দিতে পারে, আর গুরুতর ঘাটতিতে মানসিক বিভ্রান্তি, অনিয়মিত হৃৎস্পন্দন ও শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।