Web Analytics

জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৪তম বিসিএসের অধীনে ১,৪৯০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের সাত মাস পর বৃহস্পতিবার এ নিয়োগের আদেশ জারি করা হয় এবং শুক্রবার তা প্রকাশ করা হয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে ৯ জন এবং নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জন রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়নকৃত কার্যালয়ে যোগদান করতে হবে। কোনো অতিরিক্ত নির্দেশনা না থাকলে ওই তারিখেই যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তা চাকরিতে যোগদানে অনিচ্ছা হিসেবে গণ্য হবে এবং নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে। নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংশোধন বা বাতিলের অধিকার সংরক্ষণ করেছে।

এর আগে গত বছরের ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি, যেখানে ১,৭১০টি শূন্য পদের বিপরীতে ১,৬৯০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।