Web Analytics

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক রোকন আবুল কালাম আজাদ বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। ২০১৩ সালের ২১ জানুয়ারি ট্রাইব্যুনাল-২-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

গত বছরের ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কারা-২) শাখা থেকে জারি করা এক আদেশে তার দণ্ডাদেশ এক বছরের জন্য স্থগিত করা হয়। আদেশে বলা হয়, আদালতে আত্মসমর্পণ ও আপিল দায়েরের শর্তে এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। এর ফলে তার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ থাকে।

দীর্ঘদিন পলাতক থাকার পর তার আত্মসমর্পণ যুদ্ধাপরাধ মামলার অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।