Web Analytics

রংপুরে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার রাতে নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রীয়ম চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্যে তাঁদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

পুরো একটি পরিবারকে নির্মূলের ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক ও লোমহর্ষক বলে উল্লেখ করেন শফিকুর রহমান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে সামাজিক অপরাধ, খুন-খারাবি ও সন্ত্রাসী কর্মকাণ্ড মারাত্মক আকার ধারণ করেছে। ঢাকায় এক চিকিৎসকের কাছে ডলারে চাঁদা দাবি ও হামলা এবং ময়মনসিংহে এক পশুচিকিৎসকের কাছে চাঁদা দাবি করে হামলার ঘটনাও তিনি উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা মানুষকে শঙ্কিত করছে বলে মন্তব্য করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নেওয়ার দাবি জানান। রংপুরের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বানও জানান তিনি। বিচার না পাওয়া ও আদালতের দীর্ঘসূত্রতায় জনগণ হতাশ বলেও তিনি মন্তব্য করেন এবং সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।