Web Analytics

গাজীপুরের কারখানাগুলোতে সকালে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। শিল্প এলাকা নিরাপদ রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। সকাল ১০টা পর্যন্ত শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

গাজীপুরে দুই হাজারের বেশি পোশাক কারখানা রয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে আগের দিন ১৩টি কারখানায় ছুটি দেওয়া হয়েছিল। বুধবার ওই কারখানাগুলো খোলা রাখা হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। প্রতিবেদন লেখা পর্যন্ত এই দুই মহাসড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছিল।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।