অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় বাড়িতে ভোরের অভিযানে আল জাজিরা মুবারাশের সাবেক সংবাদদাতা আলা হাসান আল-রিমাওয়িকে আটক করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে। সম্প্রতি তিনি অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার আর্থিক সংকটে থাকা ফিলিস্তিনিদের ঋণমুক্তির লক্ষ্যে একটি সামাজিক উদ্যোগ শুরু করেছিলেন।
রিমাওয়ির পরিবারের সদস্যরা জানান, ইসরাইলি সেনারা তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে নিয়ে যায়। তবে আটকের কারণ সম্পর্কে ইসরাইলি বাহিনী এখনো কোনো বিবৃতি দেয়নি। গত বছরের অক্টোবরে দুই বছর কারাগারে থাকার পর মুক্তি পান তিনি। এর আগে ২০২১ সালের এপ্রিলেও তাকে আটক করা হয়েছিল; অনশন শুরু করার এক মাস পর তাকে ছেড়ে দেওয়া হয়।
রিমাওয়ির উদ্যোগটির নাম ছিল ‘আল্লাহর সন্তুষ্টির জন্য ঋণমুক্তি’। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। এ উদ্যোগের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় দেড় কোটি শেকেল, অর্থাৎ ৪৯ লাখ ৩০ হাজার ডলার সমপরিমাণ ঋণ মওকুফ করা হয়েছে বলে জানা গেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।