Web Analytics

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি) ২৫ জুলাই মোদি সরকারের সঙ্গে আবার আলোচনায় বসছে। দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভের পাশাপাশি দলটির আন্দোলন ভারতের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে।

এর আগে শুক্রবার সিজেপির দুই সদস্যের একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠক করে। দলটির মুখপাত্র সৌরভ দাস বলেন, প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকার কথা জানিয়েছে।

সিজেপি ২০ জুলাই পুলিশি হামলার শিকার বিক্ষোভকারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তুলেছে। পাশাপাশি, ৩ মে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বাতিলের পর আত্মহত্যা করা ব্যক্তিদের পরিবারকে এক কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। শনিবার দুই পক্ষের আবার বৈঠক হওয়ার কথা।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।