Web Analytics

ফেনীর শর্শদি ইউনিয়নের চোচনা গ্রামে প্রবাসী মোহাম্মদ মানিকের স্ত্রী রিনা আক্তার (৪৪) হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই। নির্মাণাধীন ভবনের বালুর নিচে তার লাশ উদ্ধার হয়। মামলার প্রধান অভিযুক্ত রাজমিস্ত্রি সাইফুল ইসলাম (২৯) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার রাতে পিবিআই ফেনীর পুলিশ সুপার উক্য সিংহ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

পিবিআই জানায়, সাইফুল ওই ভবনে শ্রমিক হিসেবে কাজ করতেন। ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে রিনা আক্তারের কানে থাকা স্বর্ণের দুল লুটের উদ্দেশ্যে তিনি তাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশ বালুর নিচে চাপা দিয়ে পালিয়ে যান এবং মোহাম্মদ আলী বাজারে ১৫ হাজার ৫০০ টাকায় দুল বিক্রি করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পিবিআই স্বর্ণের দুল উদ্ধার করে।

পিবিআই জানায়, সাইফুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।