Web Analytics

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মেসেরঘাট সীমান্ত এলাকায় অবৈধ বালু ও পাথর উত্তোলনকে কেন্দ্র করে সরকারি কাজে বাধা ও বিজিবি সদস্যদের সঙ্গে অসংলগ্ন আচরণের অভিযোগে চার বিএনপি নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজিবির করা মামলায় বুধবার লালমনিরহাট জেলা আদালত তাদের কারাগারে পাঠান।

মামলার বিবরণে বলা হয়, ৮ সেপ্টেম্বর ২০২৬ দিবাগত রাতে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের বাউরা ডাঙ্গাটারী ক্যাম্পের টহল দল বাউরা বাজার এলাকায় দুটি অটোভ্যানে অবৈধভাবে উত্তোলিত বালু-পাথর ও ড্রেজার মেশিন দেখতে পায়। বিজিবি অটোভ্যানসহ ড্রেজার, পাইপ ও ড্রাম জব্দ করে কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পে নেয়।

রাত ১টা ১০ মিনিটের দিকে জব্দ সরঞ্জামের চার মালিক মোটরসাইকেলে ক্যাম্পে গিয়ে মালামাল জোরপূর্বক নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে বিজিবি সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কি, ক্যাম্পের নিরাপত্তা বিঘ্নিত করা এবং হুমকির অভিযোগ আনা হয়। অভিযানে জব্দ মালামালের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ৫৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।