জাতীয় সংসদ ভবনের প্ল্যানারি হলে স্থাপিত সাউন্ড সিস্টেম পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযোগে কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুর রহিম জোয়ারদারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।
দুদকের তথ্য অনুযায়ী, জাহিদুর রহিম সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নিকটাত্মীয় এবং সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর ক্যাশিয়ার ছিলেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
সংসদের প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে এই তদন্ত শুরু হওয়ায় সরকারি চুক্তি ও জবাবদিহিতা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।