Web Analytics

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে ইরানের পাল্টা জবাব প্রত্যাখ্যান করার পর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি মূলত ট্রাম্পের লোভের কাছে ইরানের নতি স্বীকারের সমান। সোমবার আইআরআইবি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে এই মন্তব্য করে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের পাল্টা জবাবে ইরানি জাতির মৌলিক অধিকারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তেহরানের সাম্প্রতিক প্রস্তাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে এবং হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দকৃত অর্থ ও সম্পদ মুক্ত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এই অবস্থান দুই দেশের মধ্যে সার্বভৌমত্ব, নিষেধাজ্ঞা ও যুদ্ধ-ক্ষতির দায় নিয়ে চলমান উত্তেজনাকে আরও স্পষ্ট করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।