পোল্যান্ডের ডিজিটাল বিষয়ক মন্ত্রী ক্রিস্তফ গাভকোভস্কি মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ করেছেন। পোলিশ বিলিয়নিয়ার ও ইনপোস্টের প্রতিষ্ঠাতা রাফাল ব্রজোস্কার ছবি ব্যবহার করে তৈরি প্রতারণামূলক এআই বিজ্ঞাপনের সমালোচনা করার পর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তিনি এ অভিযোগ তোলেন। পরে ব্রজোস্কার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়।
গাভকোভস্কি ঘটনাটিকে সেন্সরশিপের নিকৃষ্টতম রূপ বলে বর্ণনা করেন। তার অভিযোগ, ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক মেটা চুরি করা পরিচয়ভিত্তিক বিজ্ঞাপন থেকে লাভ করে এবং দায় বেনামী বিজ্ঞাপনদাতাদের ওপর চাপিয়ে দেয়। ব্রজোস্কা পুলিশ পরিবেষ্টিত ও হাতকড়া পরা অবস্থায় দেখানো এআই-নির্মিত ছবি থাকা একটি প্রতারণামূলক ফেসবুক বিজ্ঞাপন নিয়ে প্রকাশ্যে মেটার সমালোচনা করেছিলেন।
মন্ত্রী বলেন, বিষয়টি একজন ব্যবসায়ীর স্বার্থের বাইরে লক্ষ লক্ষ পোলিশ নাগরিকের নিরাপত্তার সঙ্গে যুক্ত, যারা ভুয়া বিজ্ঞাপন, ডিপফেক ও মিথ্যা বিনিয়োগের মাধ্যমে সঞ্চয় হারাতে পারেন। ২০২৪ সালে পোল্যান্ডের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ ব্রজোস্কার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয়। এ বছরের শুরুতে চলমান বিরোধে একটি পোলিশ আদালতও ব্রজোস্কার পক্ষে রায় দেয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।