Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশে ব্যাপক অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত চাপ সৃষ্টি করেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র টেকসই সমাধান। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ যৌথভাবে সেমিনারটি আয়োজন করে।

উপাচার্য বলেন, দীর্ঘদিন বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ওপর বহুমাত্রিক চাপ তৈরি হয়েছে। তিনি বলেন, শুধু মানবিক সহায়তা দিয়ে দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়; মিয়ানমারে বাস্তুচ্যুতির মূল কারণ দূর করতে অর্থবহ কূটনৈতিক ও রাজনৈতিক হস্তক্ষেপ দরকার। জাতিসংঘ ও আসিয়ানের মতো বহুপাক্ষিক ফোরাম ব্যবহার এবং মিয়ানমারে জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

সমাপনী অধিবেশনের প্রধান অতিথি অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম বলেন, সংকটটি মানবিক নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, কূটনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে যুক্ত। তিনি বলেন, বাংলাদেশ এ সংকট তৈরি করেনি এবং একা সমাধানও করতে পারবে না। প্রত্যাবাসনে সক্রিয় ও ধারাবাহিক আন্তর্জাতিক চাপ, সুসংহত কূটনৈতিক উদ্যোগ এবং বিশ্বাসযোগ্য, টেকসই নিরাপত্তা কৌশলের ওপর তিনি জোর দেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।