Web Analytics

রাজনৈতিক বিশ্লেষক ও জেদাল টেলিভিশনের উপস্থাপক আলি আলিজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তুলনায় ইরানের কাছে দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত রসদ রয়েছে। লন্ডন থেকে তিনি জানান, পশ্চিমা বিমান প্রতিরক্ষার তুলনায় ইরানের প্রতিরক্ষা কৌশল অনেক কম ব্যয়বহুল, কারণ দেশটি নিজস্বভাবে কম খরচে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করে। তার মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে তা ইরানের পক্ষেই যাবে।

তিনি উল্লেখ করেন, ট্রাম্প বলেছেন তিনি চার থেকে পাঁচ সপ্তাহের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে গত জুনে ইরানের বিরুদ্ধে ইসরাইল-যুক্তরাষ্ট্রের ১২ দিনের যুদ্ধ প্রমাণ করেছে, যুদ্ধ যত দীর্ঘ হবে, ইসরাইলি জনগণের জন্য তা তত কঠিন হবে। আলিজাদেহ বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা রসদ ফুরিয়ে গেলে তাদের পরবর্তী পদক্ষেপ অনিশ্চিত হয়ে পড়বে।

তার মতে, ইসরাইল ট্রাম্পকে এই যুদ্ধে টেনে এনেছে এবং ট্রাম্প ইরানের সক্ষমতা বুঝতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, ইরান সরকার ধৈর্যশীল ও দৃঢ়, এবং ট্রাম্প এখন বুঝতে শুরু করেছেন যে তিনি একটি যৌথ যুদ্ধে নিজেকে কোণঠাসা করে ফেলেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।