Web Analytics

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার গভীর রাতে পৃথক অভিযানে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ।

উপজেলা প্রশাসনের ভাষ্য, একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুদ করে কৃষকদের কাছে বেশি দামে বিক্রির চেষ্টা করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। মোহাম্মদ শফিকুল ইসলাম খোকনের মালিকানাধীন মেসার্স খোকন ব্রিকসের দুটি ঘর থেকে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। এ অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

একই ইউনিয়নের কুড়ারপাড় বাজারে রফিকুল ইসলামের মেসার্স রফিক ট্রেডার্সে অভিযান চালিয়ে ৯ বস্তা এমওপি সার পাওয়া যায়। তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা, পুলিশ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। জব্দ সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে বলে জানান অমৃত দেব নাথ।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।