Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, রাজধানীর শাহবাগে শহীদ জিয়া শিশু পার্ক ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন। রোববার বিকেলে পার্ক প্রকল্প এলাকায় পূবালী ব্যাংক পিএলসির শিশু পার্ক শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পার্ক আধুনিকীকরণ প্রকল্পের অংশ হিসেবে ব্যাংক শাখার ভবনটি নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে।

প্রশাসক বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ে প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করার উদ্যোগ নিয়েছে। প্রকল্পের ভৌত অগ্রগতি বর্তমানে ৩০ শতাংশ। শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড কেনার লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব রাইড পুরো প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজের সঙ্গে সম্পর্কিত।

ঢাকাকে ক্লিন সিটি ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে তিনি বেসরকারি খাতকে সিএসআরের মাধ্যমে রাস্তার সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণসহ সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানান। ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার রাখা এবং তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার কথাও বলেন তিনি। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বিশেষ অতিথি ছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।