Web Analytics

অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বুধবার দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি চলেছে। সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং ফটকে তালা ঝুলতে দেখা যায়। বেলা ১১টার দিকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়, যাতে বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

সোমবার, ২১ সেপ্টেম্বর রাতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে তারা উপাচার্যের ভবনে তালা ঝুলিয়ে দেন। পরদিন মঙ্গলবার সকাল থেকে শাটডাউন ও গণ-অবস্থান কর্মসূচি শুরু হয়। ওই দিন আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকেও তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীরা বলেন, অধ্যাপক সায়েমকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবি জানান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সর্বাত্মক শাটডাউনসহ ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।