Web Analytics

সংসদ সদস্য মুফতি আমির হামজাকে ঘিরে জাতীয় সংসদে সৃষ্ট পরিস্থিতি ও হট্টগোলের পর সদস্যদের পরমতসহিষ্ণুতা দেখানো এবং সংসদের মর্যাদা বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার, ১৫ নভেম্বরের অধিবেশনে সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরীর পয়েন্ট অব অর্ডারের পর তিনি এই রুলিং ও নির্দেশনা দেন।

শাহজাহান চৌধুরী স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রশ্নোত্তর পর্বে আমির হামজার নাম নিয়ে প্রশ্ন করার সময় কয়েকজন সদস্য তার নাম উচ্চারণ করে মন্তব্য করেন এবং কক্ষে শব্দ করেন। তার মতে, এ ধরনের আচরণ একজন সংসদ সদস্যের বিশেষ অধিকার ক্ষুণ্ণ করে। সংসদের অভিভাবক হিসেবে তিনি স্পিকারের কাছে রুলিং চান।

স্পিকার বলেন, দীর্ঘ ১৫ বছরের দুঃসময় ও একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ নিয়ে মানুষের আস্থা ও প্রত্যাশা রয়েছে। ট্রেজারি, বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের সমান দায়িত্বশীলতার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপত্তিকর শব্দ কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে এবং প্রয়োজনে অন্য সদস্যদের জবাবের সুযোগ দেওয়া হবে। তিনি কারও মান-সম্মান নষ্ট হয় এমন আচরণ না করতে সদস্যদের অনুরোধ করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।