Web Analytics

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে মঙ্গলবার সকাল ৯টায় দেশের সরকারি অফিসগুলো খুলেছে। আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও শেয়ারবাজার সকাল ১০টা থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজানের বিশেষ সময়সূচি শেষে ব্যাংকিং কার্যক্রম আগের নিয়মে ফিরেছে, নতুন সময়সূচি অনুযায়ী লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

দীর্ঘ ঈদের ছুটি শেষে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় নগরজীবনে আবার কর্মচাঞ্চল্য ফিরবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে গ্রামের বাড়ি থেকে বিপুল সংখ্যক কর্মজীবী মানুষ ঢাকায় ফিরেছেন, ফলে ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ভিড় দেখা গেছে।

গত ২১ মার্চ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। এ উপলক্ষে সরকার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।