আম আদমি পার্টির নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লি পুলিশ আটক করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। দিল্লির লোধি এস্টেটে নিজের বাড়ির বাইরে থেকে তাকে আটক করা হয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে যন্তর মন্তরের প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতির মধ্যে এ ঘটনা ঘটে।
এর আগে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরাকে আটক করে পুলিশ। দিল্লি হাট থেকে যন্তর মন্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় নেহা বোরা, যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দিল্লির বাড়ির সামনে অবস্থান ধর্মঘট থেকে আটক করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ককরোচ জনতা পার্টির বা সিজেপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ব্যাপক ধরপাকড় চালাচ্ছে। যন্তর মন্তরের সমাবেশে যাওয়ার প্রস্তুতিকালে ইউটিউবার ধ্রুব রাঠি, সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপকেসহ সহস্রাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।