Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন। সোমবার (১৬ মার্চ) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্যোগকে দেশের নদী ও জলাশয়ের প্রাণ ফিরিয়ে আনার ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, একসময় বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত ছিল, কিন্তু স্বাধীনতার পর নানা কারণে নদী, খাল ও বিল ভরাট হয়ে যাওয়ায় পরিস্থিতি বদলে গেছে। ফারাক্কা বাঁধের প্রভাব ও জলাশয় ভরাটের ফলে বর্ষায় অকালবন্যা এবং শুষ্ক মৌসুমে পানির অভাব দেখা দেয়। এতে কৃষি, নৌপরিবহন ও মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হয়।

ডা. শফিকুর রহমান মনে করেন, প্রধান নদীগুলোতে পর্যাপ্ত ড্রেজিং ও স্বচ্ছতা নিশ্চিত করা ছাড়া উন্নয়ন কার্যক্রম সফল হবে না। তিনি বলেন, খাল খননের প্রকৃত সুফল তখনই মিলবে, যখন নদীগুলো নাব্য ফিরে পাবে এবং স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।