Web Analytics

ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগে পুত্রকে ত্যাজ্য ঘোষণা করেছেন আবু জাফর নামের এক ব্যক্তি। ২ মার্চ ২০২৬ তারিখে তিনি ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে এই ঘোষণা দেন। ওই হলফনামায় উল্লেখ করা হয়, তার ছেলে নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সরকারি কেসি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পরিবারের সঙ্গে আলাদা বসবাস করছেন।

হলফনামায় আবু জাফর জানান, ২০২৪ সালের আগস্টে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও তার ছেলে সংগঠনের কার্যক্রমে যুক্ত রয়েছেন। বিশেষ করে ২১ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তিনি বিব্রত হন। ফলে তিনি পুত্রের সঙ্গে সব রক্ত সম্পর্কীয় ও আইনি সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন।

হলফনামায় আরও উল্লেখ করা হয়, নাহিদ হাসান সবুজের কোনো আয়, দেনা বা কর্মকাণ্ডের সঙ্গে পরিবারের কোনো সম্পর্ক থাকবে না। এই আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন অ্যাডভোকেট মো. সাদাতুর রহমান হাদি। নাহিদ হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।