Web Analytics

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে ২০ মে পালিত হবে ঐতিহাসিক চুকনগর গণহত্যা দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র কয়েক হাজার মানুষকে গুলি করে হত্যা করেছিল। ঘটনাটি বিশ্বের স্বাধীনতা যুদ্ধ ও গণহত্যার ইতিহাসে অন্যতম বৃহৎ হত্যাযজ্ঞ হিসেবে স্বীকৃত।

তথ্য অনুযায়ী, ১৯ মে বৃহত্তর খুলনার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ভারতে যাওয়ার উদ্দেশ্যে চুকনগরে জড়ো হয়েছিল। পরদিন সকালে সাতক্ষীরা থেকে আসা পাক সেনারা হঠাৎ গুলি চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ অসংখ্য মানুষকে হত্যা করে। কয়েক ঘণ্টার মধ্যেই চুকনগর মৃতপুরীতে পরিণত হয়।

২০০৫ সালে বিএনপি সরকার সেখানে একটি বধ্যভূমি নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করে এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করে। তবে পরবর্তী সরকারগুলো, বিশেষ করে আওয়ামী লীগ সরকার, কোনো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেনি, ফলে স্মৃতিসৌধটি অবহেলিত অবস্থায় রয়ে গেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।