Web Analytics

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের ভিসার শর্ত ও নিষেধাজ্ঞা সম্পর্কে সতর্ক করেছে। শনিবার দূতাবাসটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোন কোন কাজ করা যাবে না, তা তুলে ধরে।

দূতাবাস জানায়, সন্তানের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার বার্থ ট্যুরিজম বি১/বি২ ভিসার আওতায় অনুমোদিত নয়। একইভাবে কোনো মার্কিন নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়ার উদ্দেশ্যে চাকরি বা অন্য কাজ করা যাবে না।

বার্তায় আরও বলা হয়, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ডিগ্রি বা একাডেমিক ক্রেডিট অর্জনের লক্ষ্যে পূর্ণকালীন পড়াশোনাও ভিজিটর ভিসার শর্ত লঙ্ঘন। পারিশ্রমিকের বিনিময়ে কর্মসংস্থানে যুক্ত হওয়া অনুমোদিত নয় বলে পুনরায় উল্লেখ করে দূতাবাস ভ্রমণের আগে বাংলাদেশি নাগরিকদের ভিসার শর্ত ও বিধিনিষেধ যথাযথভাবে জেনে নেওয়ার আহ্বান জানিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।