Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানানো হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে বলা হয়, এই পদক্ষেপের লক্ষ্য তেহরানকে নতুন পারমাণবিক চুক্তিতে রাজি করানো। অনুমোদন পেলে কয়েক দিনের মধ্যেই প্রাথমিক অভিযান শুরু হতে পারে, যেখানে ইরানের সামরিক বা সরকারি স্থাপনার সীমিত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে। পূর্ণমাত্রার যুদ্ধ এড়িয়ে চাপ বাড়ানোই হবে এর উদ্দেশ্য।

প্রতিবেদনে বলা হয়, ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ না করে, তাহলে ওয়াশিংটন আরো বিস্তৃত সামরিক অভিযান চালাতে পারে। এমনকি তেহরানের শাসনব্যবস্থাকে অস্থিতিশীল করার লক্ষ্যেও পদক্ষেপ নেওয়া হতে পারে। একটি সূত্র জানায়, ট্রাম্প ধাপে ধাপে উত্তেজনা বাড়ানোর কৌশল নিতে পারেন—প্রথমে সীমিত হামলা, পরে প্রয়োজনে তা সম্প্রসারণ।

কয়েকজন মার্কিন কর্মকর্তা ও বিশ্লেষক সতর্ক করেছেন, এমন পদক্ষেপ ইরানের পাল্টা হামলার ঝুঁকি তৈরি করতে পারে এবং যুক্তরাষ্ট্রকে বৃহত্তর আঞ্চলিক সংঘাতে জড়িয়ে ফেলতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।