Web Analytics

সংশোধিত ব্যাংক রেজুলেশন আইনের একটি ধারায় সাবেক ব্যাংক মালিকদের ফেরার সুযোগ রাখা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সংগঠনটির সভাপতি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার সাংবাদিকদের জানান, এই ধারা ব্যাংক খাতে অনিয়ম ও লুটপাটে জড়িত ব্যক্তিদের পুনরায় ফেরার সুযোগ দিতে পারে, যা নতুন অস্থিরতা সৃষ্টি করবে।

আব্দুল হাই সরকার বলেন, যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, তাদের ফেরার সুযোগ দিলে জনগণের আস্থা আরও কমে যাবে এবং নতুন সংকট দেখা দিতে পারে। তিনি সরকারের প্রতি বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান। বৈঠকে এ কে আজাদ, শরীফ জহির, মনজুরুর রহমান ও রোমো রউফ চৌধুরীসহ কয়েকজন ব্যাংক চেয়ারম্যান ও পরিচালক উপস্থিত ছিলেন।

বিএবি সভাপতি জানান, গভর্নর আশ্বস্ত করেছেন যে সংশোধিত আইনের ১৮(ক) ধারার শর্ত পূরণ না হলে সাবেক মালিকদের ফেরার সুযোগ দেওয়া হবে না। পাশাপাশি পাঁচটি ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়াও চলমান থাকবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।