Web Analytics

উত্তর প্রদেশের কৌশাম্বি জেলায় গরুর মাংস রান্নার অভিযোগে শামা পারভিন, শাইস্তা ও ফাতিমা নামে তিন মুসলিম নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় চারজন পুরুষ পালিয়ে যান, আর তিন নারীকে নারী পুলিশ সদস্যরা আটক করেন। জব্দ করা মাংস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, তবে সেটি গরুর মাংস কি না, তা এখনো নিশ্চিত নয়।

পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকলেও ওই তিন নারীর বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক নারীদের স্বামী এবং প্রতিবেশী আরও একজনকে খোঁজা হচ্ছে। তারা সম্প্রতি মুম্বাই থেকে কৌশাম্বিতে ফিরেছেন। পাশাপাশি মাংসটি কোথা থেকে আনা হয়েছিল এবং এর আগে এ ধরনের কেনাকাটা হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

উত্তর প্রদেশে গরু জবাইবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। এ আইনের আওতায় গরুর মাংস রাখা বা খাওয়ার অভিযোগে প্রায়ই ফৌজদারি মামলা দায়ের করা হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।