Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে রয়েছে। তেহরান আচরণ পরিবর্তন না করলে অদূর ভবিষ্যতে ‘বড় কিছু’ ঘটতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন। রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক—তিন ধরনের সম্ভাব্য পদক্ষেপের কথা উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, একটি বিকল্প হলো পুরো দেশ ধ্বংস করে দেওয়া, আরেকটি হলো ইরানের অর্থনীতিকে ‘পচে যেতে’ দেওয়া। আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগও রয়েছে বলে তিনি জানান। তবে ‘বড় কিছু’ বলতে কী বোঝাচ্ছেন বা কোন পথ বেছে নেওয়া হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

সোমবার শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সপ্তাহকে সামনে রেখে কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনাও নাকচ করেননি ট্রাম্প। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে তিনি সম্ভবত উন্মুক্ত বলে জানান। এছাড়া সৌদি আরব লক্ষ্য করে হুথিদের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পরও ইয়েমেনের গোষ্ঠীটির সঙ্গে ওয়াশিংটনের নিয়মিত যোগাযোগ রয়েছে বলে দাবি করেন তিনি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।