বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) জানিয়েছে, শনিবার ২ মে ২০২৬ দুপুর পৌনে ২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলাচলকারী সব ধরনের লঞ্চ ও ফেরি বন্ধ রয়েছে।
বিআইডাব্লিউটিসি সূত্রে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে। দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম টিপু জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে এলে ফেরি সার্ভিস পুনরায় চালু করা হবে।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা এড়াতে এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।