যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ঘিরে নতুন বিতর্কের মুখে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী লর্ড পিটার ম্যান্ডেলসন লেবার পার্টির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি এপস্টেইন–সংক্রান্ত লাখ লাখ নতুন নথি প্রকাশের পর এই সিদ্ধান্ত আসে। প্রকাশিত নথিতে ম্যান্ডেলসনের নাম উঠে আসার পর তিনি জানান, দলকে বিব্রতকর অবস্থায় ফেলতে চান না এবং গত শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন।
নথিতে দাবি করা হয়েছে, ২০০৩ ও ২০০৪ সালে জেফরি এপস্টেইন তিন দফায় ম্যান্ডেলসনকে মোট ৭৫ হাজার মার্কিন ডলার প্রদান করেছিলেন। এর আগে গত বছর একই অভিযোগে তাকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। লেবার পার্টির মহাসচিবকে লেখা এক চিঠিতে ম্যান্ডেলসন বলেন, এপস্টেইনকে ঘিরে সাম্প্রতিক ক্ষোভের সঙ্গে তার নাম আবারও যুক্ত হওয়ায় তিনি দুঃখিত ও অনুতপ্ত।
তিনি অভিযোগ অস্বীকার করে জানান, প্রায় ২০ বছর আগে এপস্টেইনের সঙ্গে কোনো আর্থিক লেনদেনের নথি বা স্মৃতি তার নেই এবং বিষয়টি তদন্তের প্রয়োজন রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।