Web Analytics

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় সেন্টকম জানায়, ইরানজুড়ে সামরিক নজরদারি সক্ষমতা, যোগাযোগ ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর এই হামলা চালানো হয়েছে।

সেন্টকমের বার্তায় বলা হয়, মার্কিন বাহিনী সুনির্দিষ্ট গোলাবারুদ ব্যবহার করে এমন কিছু ইরানি স্থাপনায় হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল এবং মার্কিন বাহিনীর জন্য হুমকি তৈরি করেছিল। ইরানের ‘অযাচিত ও অব্যাহত আগ্রাসনের’ জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

বার্তার শেষাংশে সেন্টকম জানায়, মার্কিন বাহিনী সতর্ক, মারাত্মক এবং প্রস্তুত রয়েছে, যা অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।