Web Analytics

আমদানি-রপ্তানি পণ্য খালাসের প্রক্রিয়া সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির দশম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় উপস্থাপিত কার্যপত্রে বলা হয়, বিশ্ব বাণিজ্য সংস্থার বাণিজ্য সহজীকরণ চুক্তির আওতায় বাংলাদেশের ৫৪টি পদক্ষেপের মধ্যে ৪৭টি বাস্তবায়িত হয়েছে। ক্যাটাগরি-এ’র ২১টি ও ক্যাটাগরি-বি’র ১৮টি বাধ্যবাধকতা বাস্তবায়নের তথ্য ডব্লিউটিওকে জানানো হয়েছে। ক্যাটাগরি-সি’র ১৫টি পদক্ষেপের মধ্যে আটটি শেষ হয়েছে এবং বাকি সাতটি ২০৩০ সালের জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর সঙ্গে ১৯টি সংস্থাকে যুক্ত করেছে এবং আরও ১৮টি দপ্তর যুক্ত করার কাজ চলছে। এআরএমএস সফটওয়্যার আগামী অক্টোবরের মধ্যে চালুর আশা করা হচ্ছে। সভায় পচনশীল কৃষিপণ্য রপ্তানির জন্য কোল্ড স্টোরেজ, প্রক্রিয়াজাতকরণ কারখানা, প্যাকিং হাউস ও কোল্ড চেইন অবকাঠামো নিয়েও আলোচনা হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।