Web Analytics

রাজধানীর উত্তরার ইষ্টিকুটুম কমিউনিটি সেন্টারে শুক্রবার তরুণ নেতাদের নিয়ে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সামাজিক সংগঠন ব্লাড কানেকশনের আয়োজনে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

ব্লাড কানেকশনের চেয়ারম্যান কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী ছাত্র সংগঠন ইফসুর সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং তানজীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল। এছাড়া উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল ও উত্তরা পশ্চিম থানা আমির মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

বক্তারা দেশের উন্নয়ন, নৈতিক সমাজ গঠন ও সামাজিক সেবামূলক কাজে তরুণ নেতৃত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা তরুণদের জাতির কল্যাণে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে যুব শক্তির বিকল্প নেই।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।