Web Analytics

বাংলাদেশ ব্যাংক ভোক্তা ঋণের আওতায় গাড়ি কেনার সর্বোচ্চ ঋণসীমা ৬০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৮০ লাখ টাকা করেছে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে জানানো হয়, এখন থেকে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ি কেনার ক্ষেত্রে গাড়ির দামের ৮০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যাবে, বাকি ২০ শতাংশ দিতে হবে গ্রাহককে।

সার্কুলারে বলা হয়েছে, দেশে পরিবেশবান্ধব ও জ্বালানি-সাশ্রয়ী যানবাহনের চাহিদা বাড়ছে। বর্তমান অটোমোবাইল বাজারমূল্য প্রতিফলিত করা এবং ভোক্তাদের বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি ক্রয়ে উৎসাহিত করাই এই সিদ্ধান্তের উদ্দেশ্য। আগে ব্যাংকগুলো গাড়ির দামের ৬০ শতাংশ পর্যন্ত ঋণ দিত, এখন তা ৮০ শতাংশে উন্নীত করা হয়েছে।

এছাড়া ব্যক্তিগত ঋণের সীমাও বাড়ানো হয়েছে। জামানত ছাড়া সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং যথাযথ জামানত থাকলে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যেন ভোক্তা ঋণের প্রবৃদ্ধি মোট ঋণ প্রবৃদ্ধির চেয়ে বেশি না হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।