Web Analytics

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম মোহামেদ আল বুদাইওয়ি অভিযোগ করেছেন, ইরান হরমুজ প্রণালি বন্ধ করে এবং প্রতিবেশী দেশগুলোর ওপর সরাসরি হামলা চালিয়ে সব ধরনের সীমারেখা অতিক্রম করেছে। বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জিসিসির এক বৈঠকে তিনি বলেন, ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সমুদ্র আইন চুক্তির চরম লঙ্ঘন। তিনি জানান, ইরান প্রণালির চলাচলে শুল্ক আরোপ করেছে এবং বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ অপহরণ ও হামলার শিকার হয়েছে, যা আন্তর্জাতিক নৌ চলাচলে মারাত্মক প্রভাব ফেলেছে।

আল বুদাইওয়ি বলেন, জিসিসিভুক্ত দেশগুলো বিশ্বের ‘অর্থনৈতিক ফুসফুস’ হিসেবে পরিচিত। তারা প্রতিদিন ১৬ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করে, যা বিশ্বের মোট উৎপাদনের ২২ শতাংশ, এবং ২৭ শতাংশ তেল রপ্তানি করে, দৈনিক প্রায় ১১ দশমিক ৫ বিলিয়ন ব্যারেল। তার মতে, ইরানের এই উসকানিমূলক কর্মকাণ্ড বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলেছে।

জিসিসি মনে করে, ইরানের হামলাগুলো শুধু আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে না, বরং জিসিসি ও ইরানের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় বাঁক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।