Web Analytics

বৈষম্যবিরোধী আন্দোলনের কনিষ্ঠ শহীদ হাফেজ মোনায়েল আহমেদ ইমরানের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী মঙ্গলবার হবিগঞ্জের লাখাইয়ে তার নিজ বাড়িতে গভীর শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে। দুই বছর পার হলেও ন্যায়বিচার, দায়ীদের জবাবদিহি ও শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনেরা। তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

২০২৪ সালের ২১ জুলাই ঢাকার সাইনবোর্ড এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন ১৬ বছর বয়সী মাদরাসাশিক্ষার্থী ইমরান। পরিবারের অভিযোগ, রায়েরবাগ এলাকায় পুলিশ প্রায় আধা ঘণ্টা অ্যাম্বুলেন্স আটকে রাখে এবং সঙ্গে থাকা আন্দোলনকারীদের মারধর করে ও ফোন কেড়ে নেয়। পরিবারের বিশ্বাস, এই বিলম্বই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যুর অন্যতম কারণ।

অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতারা শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। স্বজন ও এলাকাবাসী বলেন, শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।