Web Analytics

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বদলে গাদি আইজেনকটের নেতৃত্বে সরকারকে তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্য মনে করছেন ফিলিস্তিনিরা। ইসরাইলে আরব সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন আদালাহর প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক হাসান জাবারিন আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বর্তমান পরিস্থিতিতে আইজেনকটের নেতৃত্বাধীন জোট সরকারকে ‘তুলনামূলকভাবে কম খারাপ’ বিকল্প হিসেবে বর্ণনা করেন।

জাবারিন বলেন, নেতানিয়াহু ছাড়া অন্য যেকোনো সরকারই তাদের কাছে গ্রহণযোগ্য হবে। তাঁর দাবি, আইজেনকটের জোট ও আরব নেতৃত্বাধীন দলগুলো মিলিয়ে পার্লামেন্টে ৬৭টি আসন পেয়েছে, বিপরীতে নেতানিয়াহুর পক্ষে রয়েছে ৫৩টি আসন। আইজেনকটের পক্ষে মোট আসনের প্রায় ৫৬ শতাংশ থাকায় তাঁরই সরকার গঠন করা উচিত বলে তিনি মনে করেন।

তবে জাবারিন বলেন, ইসরাইল একটি বর্ণবাদী রাষ্ট্র এবং সেখানে সংখ্যালঘুদের বাদ রাখা হয়। তাই আইজেনকটের মিত্রদের জন্য আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সরকার গঠনের কথা প্রকাশ্যে বলা কঠিন। তাঁর মতে, ফিলিস্তিনিরা দখলদারত্ব ও বৈষম্য অব্যাহত রাখা কোনো সরকার চান না। আইজেনকটের সরকারও তাঁদের স্বপ্নের সরকার নয়, তবে তাতে অন্তত নেতানিয়াহু থাকবেন না।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।