Web Analytics

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি, সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ও কোড, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তার নামসহ প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে গোপনীয় কাগজপত্র, অলিখিত উত্তরপত্র এবং পরীক্ষাসংক্রান্ত অন্যান্য সামগ্রী সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন। প্রতিদিন পরীক্ষা শেষে ওএমআর শিটের প্রথম অংশ বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে।

উত্তরপত্র পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুসরণ করে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানোর ব্যবস্থা করতে হবে। জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে ইউএনও তত্ত্বাবধায়ক কর্মকর্তা থাকবেন। নির্বাচিত কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেন্দ্রের দায়িত্বে থাকবেন। নিজ প্রতিষ্ঠানের কোনো প্রত্যবেক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হলরুমে দায়িত্ব পালন করতে পারবেন না।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।