Web Analytics

নোয়াখালীর চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামের মুনছুর মেম্বারের বাড়িতে পুকুরে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলে মারা গেছেন। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই গ্রামের খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৩৫) এবং তার ছেলে রাহুল (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল চন্দ্র ঘোষসহ কয়েকজন মালিকের একটি পুকুর থেকে মোটর দিয়ে পানি সেচ করা হচ্ছিল। এ সময় রাহুল মোটরের বিদ্যুতের তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে মা অঞ্জনা রানী ঘোষও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয় এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।