Web Analytics

সরকার জুলাই বিপ্লবে গেজেটভুক্ত শহীদদের পরিবারের জন্য ৮০৪টি এবং আহতদের জন্য ১,৫৬০টি, মোট ২,৩৬৪টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করেছে। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ৫ আগস্ট সচিবালয়ে আমার দেশকে জানান, চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রকল্পের কাজ শুরু করার লক্ষ্য রয়েছে। দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে এবং মূল্যায়ন চলছে।

মিরপুরের কালশীতে মোট ৩৩টি ভবন নির্মাণ করা হবে। শহীদ পরিবারগুলোর জন্য ১০ তলাবিশিষ্ট ১২টি ও ১৪ তলাবিশিষ্ট ছয়টি ভবন হবে। আহতদের জন্য ১৪ তলাবিশিষ্ট ১৫টি ভবন নির্মাণের কথা বলা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ঢাকার ভালো স্থানে এসব পরিবারের আবাসন নিশ্চিত করা সরকারের বড় দায়িত্ব এবং আত্মত্যাগের স্বীকৃতিতে এটি সম্মানের নিদর্শন।

সোহেল মনজুর আশা প্রকাশ করেন, সেপ্টেম্বরে কাজ শুরু করা গেলে সর্বোচ্চ তিন বছরের মধ্যে প্রকল্পটি শেষ করা সম্ভব হবে। তিনি বলেন, সুবিধাজনক সময়ে আগামী মাসে নির্মাণকাজ শুরু হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। সরকার শহীদ পরিবার ও আহতদের ভাতা এবং অন্যান্য সহায়তাও অব্যাহত রেখেছে বলে তিনি জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।