Web Analytics

সৌদি আরবের ভূখণ্ডে হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার টেলিফোনে আলোচনা করেছেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এনসোসিয়ালে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এরদোয়ান। হামলায় প্রাণহানির ঘটনায় তিনি শোক প্রকাশ করেছেন এবং নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করে সৌদি আরব ঘুরে দাঁড়াতে পারবে। ফোনালাপে সৌদি আরবের নিরাপত্তা এবং দেশটির ওপর সাম্প্রতিক হামলার বিষয়টি গুরুত্ব পেয়েছে, তবে আলোচনার অন্য কোনো বিস্তারিত জানানো হয়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।