Web Analytics

ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বলা হয়েছে, চলমান যুদ্ধে ইরান যুক্তরাষ্ট্রের ব্যবহৃত দুই ডজনের বেশি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করেছে। এতে প্রায় ১ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, যা যুদ্ধের আগে পেন্টাগনের মোট রিপার ড্রোন বহরের প্রায় ২০ শতাংশ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অনেক ড্রোন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলায় ভূপাতিত হয়েছে, কিছু যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে এবং কিছু অভিযান চলাকালে দুর্ঘটনায় হারিয়ে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ক্ষতির পরিমাণ প্রায় ২ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

আল জাজিরা ও ব্লুমবার্গের সূত্রে প্রকাশিত এই তথ্য যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষতির ব্যাপকতা তুলে ধরলেও ঘটনাগুলোর সুনির্দিষ্ট সময় ও স্থান উল্লেখ করা হয়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।